কীভাবে অর্ডার করবেন

How to place an order

পাঁচটি ধাপ, দুই মিনিটের কাজ। অনলাইনে করতে না চাইলে ফোন করলেই আমরা অর্ডারটি বসিয়ে দেব।
Five steps, about two minutes. If you would rather not do it online, call us and we will place the order for you.

  1. আপনার নাম ও মোবাইল নম্বর লিখুন

    Enter your name and mobile number

    মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক — ডেলিভারির আগে আমরা এই নম্বরেই ফোন করি। ইমেইলটি ঐচ্ছিক, তবে দিলে রসিদ ও ট্র্যাকিং লিংক মেইলে চলে যাবে।

    The mobile number is required — it is the number we call before delivery. Email is optional, but worth adding: your receipt and tracking link go there.

  2. জেলা ও এলাকা বেছে নিন, তারপর বাসার ঠিকানা লিখুন

    Choose your district and area, then type your street address

    তালিকা অনেক লম্বা। বাক্সটিতে চাপ দিয়ে নামের প্রথম কয়েকটি অক্ষর টাইপ করলেই খুঁজে পাবেন।

    Both lists are long. Tap the box and type the first few letters — it filters as you type.

  3. কিছু বলার থাকলে নোটে লিখুন (ঐচ্ছিক)

    Add a note if there's anything we should know (optional)

    যেমন গেটের নম্বর, পাশের পরিচিত কোনো জায়গা, বা কখন ফোন করলে সুবিধা হয়।

    A gate number, a nearby landmark, or the best time of day to call.

  4. পেমেন্ট পদ্ধতি বেছে নিন

    Choose how you want to pay

    সবচেয়ে সহজ হলো ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পাওয়ার পর ডেলিভারিম্যানকে টাকা দেবেন।

    Cash on Delivery is the simplest — you pay the rider when the parcel reaches you.

  5. “Place order” বাটনে চাপ দিন

    Press the Place order button

    বাটনটি ধূসর মানে উপরে কিছু বাকি আছে। বাটনের ঠিক নিচে কী কী বাকি তা লেখা থাকে।

    A grey button means something above is still missing — the list right under it says what.

অর্ডার করার পর

After you order

আমরা ফোন করে অর্ডারটি নিশ্চিত করি। সারা দেশে সাধারণত ২–৫ কর্মদিবসে ডেলিভারি হয়, এবং অর্ডার নম্বর দিয়ে যেকোনো সময় অবস্থা দেখা যায়।

We call to confirm the order. Delivery normally takes 2–5 business days nationwide, and you can check where it is at any time with your order number.

অর্ডার ট্র্যাক করুন · Track an order

সাধারণ প্রশ্ন · Common questions

অর্ডার করতে সমস্যা হচ্ছে?

Trouble ordering? Call or message us — we'll place the order for you.

Sat-Thu: 09:30am - 6:00pm

Chat on WhatsAppMessage us on Messenger